বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • রওশনের আসন খালি

    রাঙ্গা-রুস্তম-সাদ বাদ

    রাঙ্গা-রুস্তম-সাদ বাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। এবার ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটির। ঘোষিত তালিকায় দেখা গেছে, দলটির পৃষ্ঠপোষক রওশন এরশাদের আসন ফাঁকা রাখা হয়েছে।

    এছাড়া তালিকায় জায়গা পাননি বর্তমান তিন এমপি। তারা হলেন- রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা, পিরোজপুর-৩ আসনের রুস্তম আলী ফরাজী ও রংপুর-৩ আসনের সাদ এরশাদ।

     

    সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাপার সংসদ সদস্যরা।

     

    ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় যুব সংহতির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফ। পিরোজপুর-৩ আসনে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাশরেকুল আজম রবিকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাদ এরশাদের আসনে মনোনয়ন নিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

     

    এ বিষয়ে মো. মুজিবুল হক চুন্নু বলেন, মসিউর রহমান রাঙ্গা দল থেকে আগেই বহিষ্কৃত। রুস্তম আলী ফরাজী অনেকদিন দলে আসেন না, তার সঙ্গে দলের সম্পৃক্ততা নেই। এছাড়া দলে কেউ বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেবো।

     

    এদিকে তালিকায় দেখা যায়, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার স্ত্রী শরিফা কাদের পেয়েছেন ঢাকা-১৮ আসনের টিকিট। এছাড়া কিশোরগঞ্জ-৩ আসনের টিকিট পেয়েছেন জাপা মহাসচিব।

     

    জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে জাতীয় পার্টির এক হাজার ৭৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়। গত ২৪-২৬ নভেম্বর পর্যন্ত চলে আট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার।

     


    তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন