সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কংগ্রেসের নতুন মেয়াদে ইরান যুদ্ধ বন্ধে অগ্রাধিকার দেবে ডেমোক্র্যাটরা রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা নিয়োগ বন্ধুত্বের আড়ালে ভণ্ডামি, যে ৫ আচরণে চিনবেন ভুয়া বন্ধু আওয়ামী লীগের তৎপরতা নিয়ে এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ঢাকার বস্তি উন্নয়নেও প্রকল্প নিচ্ছে সরকার, সহযোগিতা দেবে বিশ্বব্যাংক গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হোক আবারও বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না মারক্রাম, প্রশংসা করলেন ব্যাটিংয়ের বিকিনি নয়, ফুলহাতা পোশাকে সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী উপস্থিতি
  • আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা নিয়োগ

    আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা নিয়োগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি জোরদার করতে ১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন রয়েছেন।

    রোববার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, সংযুক্ত হওয়া আট কর্মকর্তা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান, মো. মেহেদী হাসান, এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা।

    অন্য চার কর্মকর্তা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন শাকিল।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আগামী দুই মাসের জন্য তাঁদের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন