যুক্তরাষ্ট্র থেকে কেনা ১ লাখ ৭৫ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সম্প্রতি বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গমের বড় একটি অংশ ইতোমধ্যে দেশে এসেছে।
বুধবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র থেকে কেনা পুষ্টিগুণসম্পন্ন গমের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।
একই সঙ্গে গম আমদানির এই উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্ব আরও জোরদার করবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন