শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর ভারত সফরের নিয়ে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কারাবন্দিরা ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে, তাই মাঠে নেমেছি: জামায়াত আমির বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ভিজিটর ভিসা নিয়ে কেন জলবায়ু ক্ষতিপূরণের দাবি করছে নেপাল জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিরোধীদের লংমার্চের কারণে জ্বালানি সংকট আরও বাড়ছে: রাশেদ খাঁন এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে বিতর্ক
  • মিরসরাইয়ে আগুনে বসতঘর পুড়ে ছাই

    মিরসরাইয়ে আগুনে বসতঘর পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুরেজ মাস্টার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আপন তিন ভাই পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের পরিবার। এ ঘটনায় তাঁদের পাশের বসতঘরের মালিক দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

    বাড়ির বাসিন্দা দুলাল কান্তি নাথ জানান, সন্ধ্যার পর হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ঘরগুলোতে কেউ ছিলেন না। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

    ক্ষতিগ্রস্ত উত্তম কুমার নাথের স্ত্রী চন্দনা রানি দেবী বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে আমাদের ঘরে আগুন লাগে। তখন ঘরে কেউ ছিল না। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছি।’

    তিনি আরও জানান, আগুন লাগার ঘটনা দেখে তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

    মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। রাস্তা ভাঙা ও সরু হওয়া এবং ডিসের লাইন থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে। এ সময় তিনটি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই বাড়িতে ১০ থেকে ১৫টি বসতঘর ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন