সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী রুশ নির্বাচনে বড় ব্যবধানে পুতিনের দল সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাকরি থেকে পলায়নের অভিযোগে সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ডলার লেনদেনে ওবিইউকে বাড়তি ক্ষমতা দিল বাংলাদেশ ব্যাংক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩০৫ ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি: বিলুপ্তির নির্দেশ কেন নয়, হাইকোর্টের রুল ডিগ্রি নয়, দক্ষতাই বদলে দিতে পারে তরুণের ভবিষ্যৎ টেকসই উন্নয়নে সমুদ্রসম্পদ কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর নতুন অস্ত্র নিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • দেশে ফিরে সরাসরি এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

    দেশে ফিরে সরাসরি এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। ঢাকায় পৌঁছানোর পর তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তিনি।

    শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন তিনি। 

    হাসপাতাল-সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের সামনে আগে থেকেই দলের কয়েকজন নেতা অবস্থান করছিলেন। গণমাধ্যমকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। তবে ডা. জুবাইদা রহমান গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।

    এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় সাম্প্রতিক দিনগুলোতে হাসপাতাল এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দলের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়মিত আসা-যাওয়া থাকায় ভিড়ও বাড়ছে।

    আজকের এই উপস্থিতি নিয়ে বিএনপির ভেতরে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও দলের দায়িত্বশীলরা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দলীয় একাধিক সূত্র জানিয়েছে, চিকিৎসা-সংক্রান্ত খোঁজ নিতে এবং প্রয়োজনীয় সমন্বয়ের জন্যই কয়েকজন নেতা হাসপাতালে গেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন