বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ঝড়ে যমুনায় যাত্রীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১ জন

    ঝড়ে যমুনায় যাত্রীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার ধুনট উপজেলায় ঝড়ের কবলে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। পরে তাদের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে যমুনা নদীর ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, যমুনার চর এলাকা থেকে ১০ জন শ্রমিক নিয়ে একটি নৌকা বানিয়াজান ঘাটের দিকে যাচ্ছিল। পথে হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি নদীতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বরইতলি ঘাট এলাকা থেকে ৯ জনকে উদ্ধার করা হয়।

    তবে নৌকায় থাকা আঙ্গুরি খাতুন (৫০) নামে এক গৃহবধূ এখনো নিখোঁজ রয়েছেন।

    ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন