বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • প্রতি লিটারে ৫৪ মিলি কম, ফিলিং স্টেশনকে জরিমানা

    প্রতি লিটারে ৫৪ মিলি কম, ফিলিং স্টেশনকে জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের সখীপুরে জ্বালানি তেলে ওজনে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার বোয়ালী এলাকায় অবস্থিত ‘সখীপুর ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

    ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাপযন্ত্রে কারসাজির প্রমাণ পাওয়া যায়। পরীক্ষা করে দেখা যায়, প্রতি লিটার জ্বালানিতে প্রায় ৫৪ মিলিলিটার এবং ১০ লিটারে প্রায় ৫৪২ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল।

    এ ধরনের অনিয়ম ও প্রতারণার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি বলেন, এ ধরনের কারচুপি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা। অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক লিটন মিয়াকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন অনিয়ম পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন