বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম মোহাম্মদপুরে গ্যাং সহিংসতা, আধিপত্য বিস্তারের লড়াইয়ে বাড়ছে হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাবাসের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
  • দেশজুড়ে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

    দেশজুড়ে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈশাখের শুরুতে টানা প্রায় দশ দিনের তীব্র দাবদাহের পর গত সোমবার (২৭ এপ্রিল) থেকে দেশের আবহাওয়ায় পরিবর্তন এসেছে। শুরু হয়েছে কালবৈশাখী, আর এর প্রভাব আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে। বায়ুচাপের তারতম্যের কারণে চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    বুধবার সকালে আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের পরিবর্তনের কারণে সমুদ্র উত্তাল রয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে বজ্রমেঘের সৃষ্টি বাড়ছে, যার ফলে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই পরিস্থিতি আজ ও আগামীকালও অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রঝড় বয়ে যেতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, যেসব এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

    আজ সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৫ মিনিটে।

    আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে কিছুটা কমতে পারে।

    পরদিন ১ মে একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে, দেশের অধিকাংশ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    ২ মে-তেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে, যদিও কিছু অঞ্চলে তা তুলনামূলক কম হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

    তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের পর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং তাপমাত্রা আবারও বাড়তে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন