বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সাভারে সাংবাদিকদের কলম বিরতি, সাব-রেজিস্ট্রারের অপসারণে আল্টিমেটাম

    সাভারে সাংবাদিকদের কলম বিরতি, সাব-রেজিস্ট্রারের অপসারণে আল্টিমেটাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমন’কে সশরীরে লাঞ্ছিত ও অপহরণ চেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সাভার। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা।

    বিক্ষোভ কর্মসূচির পর সাংবাদিকরা এক ঘণ্টার 'কলম বিরতি' পালন করেন এবং অভিযুক্ত সাব-রেজিস্ট্রারকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন।

    জানা যায়, সম্প্রতি সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের (যিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে পরিচিত) বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির খবর দেশ টিভিতে প্রচার করেন সাংবাদিক দেওয়ান ইমন। এর জেরে সোমবার দুপুরে সাংবাদিকরা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নির্বাচনের প্রস্তুতির সংবাদ সংগ্রহ করতে গেলে জাকির হোসেন তার দলবল নিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন। এসময় তারা দেওয়ান ইমনকে জোরপূর্বক তুলে নেওয়ার (অপহরণ) চেষ্টা চালায়।

    সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল হোসেন তোফাসানির সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন: সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। সরকারি চেয়ারে বসে গুন্ডাশাহীর মতো আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ ও বিচার নিশ্চিত করার দাবি জানাই।"

    সমাবেশ থেকে সাভার প্রেস ক্লাব এর সভাপতি নাজমুল হুদা স্পষ্ট ঘোষণা দেন যে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং তাকে সাভার থেকে অপসারণ করতে হবে। অন্যথায়, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে আরও কঠোর কর্মসূচি পালন করবেন।

    প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন: নাজমুল হুদা, সভাপতি, সাভার প্রেসক্লাব, জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক, সাভার প্রেসক্লাব, মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক, আশুলিয়া প্রেসক্লাব, সাদ্দাম হোসেন, সভাপতি, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশন।

    এছাড়াও বাংলা টিভি, কালের কন্ঠ, চ্যানেল ওয়ান, ৭১ টিভি, নাগরিক টিভি, ডেইলী সান, জনকন্ঠ, দৈনিক  নতুন কাগজসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের শতাধিক প্রতিনিধি এই কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন