বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আশুলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অস্ত্রের মুখে ৫০ ভরি স্বর্ণালংকার লুট

    আশুলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অস্ত্রের মুখে ৫০ ভরি স্বর্ণালংকার লুট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের আশুলিয়ায় ভোররাতে অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। 

    সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) ভোরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকল গ্রামে স্থানীয় সালাম মেম্বারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    ভুক্তভোগী বাড়ির মালিক সালাম মেম্বার জানান, সোমবার ভোররাতে একদল ডাকাত তাঁর বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সবাইকে একটি কক্ষে নিয়ে জিম্মি করে ফেলে। এরপর আলমারি ও ড্রয়ার ভেঙে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ডাকাত দল চলে যাওয়ার পর ভুক্তভোগীরা পুলিশকে খবর দেন।

    আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ডাকাতির প্রমাণ মিলেছে। তবে খোয়া যাওয়া স্বর্ণ ও টাকার সঠিক পরিমাণ নিরূপণে পুলিশ কাজ করছে। ওসি আরও জানান, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যেই অভিযানে নেমেছে।

    পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পুরো এলাকায় পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন