বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যুক্তরাষ্ট্রের চাপেও নতি স্বীকার করবে না কিউবা ১০ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত মহানবীর আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য জেলা পরিষদে দলীয় প্রভাবের অভিযোগ, প্রতিবাদ এনসিপির ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা কমছে না হাম-ডেঙ্গুর চাপ, শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে
  • শিক্ষক আন্দোলনে ফের উত্তপ্ত শাহবাগ এলাকা

    শিক্ষক আন্দোলনে ফের উত্তপ্ত শাহবাগ এলাকা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা নিয়োগপত্রের দাবিতে আন্দোলন শুরু করেছেন। রোববার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা একটি মিছিল বের করেন।

    মিছিল নিয়ে সড়কে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে বাধার মুখে তারা শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেন।

    এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন—“প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই”, “শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়”, “দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না” ইত্যাদি।

    আন্দোলনকারীরা জানান, আড়াই মাস আগে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। এমনকি এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্যও জানানো হয়নি।

    তারা আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন