বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যুক্তরাষ্ট্রের চাপেও নতি স্বীকার করবে না কিউবা ১০ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত মহানবীর আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য জেলা পরিষদে দলীয় প্রভাবের অভিযোগ, প্রতিবাদ এনসিপির ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা কমছে না হাম-ডেঙ্গুর চাপ, শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে
  • আপিল করতে নির্বাচন কমিশনে যাচ্ছেন মনিরা শারমিন

    আপিল করতে নির্বাচন কমিশনে যাচ্ছেন মনিরা শারমিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন।

    রোববার (২৬ এপ্রিল) দুপুর ২টায় তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদন জমা দেবেন বলে এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

    জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) হিসেবে যোগ দেন। প্রায় দুই বছর চাকরির পর ২০২৫ সালে তিনি পদত্যাগ করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি চাকরি থেকে অব্যাহতির তিন বছর পূর্ণ না হলে কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য হন না। এই বিধানের কারণে তার মনোনয়নপত্র স্থগিত করা হয়।

    গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচন কমিশনের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেন। তিনি জানান, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

    গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগ বা অবসরের তিন বছরের মধ্যে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য বলে বিবেচিত হন।

    এদিকে, একই প্রক্রিয়ায় এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় তার আবেদন গ্রহণ করা হয়নি।

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শেষে ২২ এপ্রিল বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। আপিল আবেদন গ্রহণ করা হবে ২৬ এপ্রিল পর্যন্ত, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ মে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন