বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যুক্তরাষ্ট্রের চাপেও নতি স্বীকার করবে না কিউবা ১০ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত মহানবীর আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য জেলা পরিষদে দলীয় প্রভাবের অভিযোগ, প্রতিবাদ এনসিপির ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা কমছে না হাম-ডেঙ্গুর চাপ, শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে
  • বাসে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

    বাসে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া বা নিত্যপণ্যের দাম নাটকীয়ভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই। তিনি জানান, সরকার জ্বালানি খাতে কঠোর নজরদারি করছে এবং কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে অবস্থিত চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের পর তা বেসরকারি খাতে শিল্পকারখানায় সরবরাহ করা হয়। তাই জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে যাওয়ার বিষয়টি একমাত্র কারণ নয়; বৈশ্বিক বাজারের মন্দাভাবও এর পেছনে ভূমিকা রাখছে।

    তিনি আরও জানান, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে কিছু ইতোমধ্যে শিল্প স্থাপনে ব্যবহার হচ্ছে, আরও কিছু প্লট বরাদ্দ প্রক্রিয়ায় রয়েছে। তবে কিছু প্লট স্থানীয় দখলে থাকায় সেগুলো দ্রুত সমাধান করে বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে।

    এ সময় তিনি নতুন বিনিয়োগকারীদের লেস ফুয়েল ইন্টেন্সিভ বা কম জ্বালানিনির্ভর শিল্প স্থাপনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

    পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্ণালী কালেকশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা ঘুরে দেখেন। পরে তারা অন্যান্য শিল্প প্লটও পরিদর্শন করেন। এরপর নারায়ণগঞ্জের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন