বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • চুরির অপবাদ দিয়ে বৃদ্ধকে বেঁধে মারধর

    চুরির অপবাদ দিয়ে বৃদ্ধকে বেঁধে মারধর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারে সব্জি চুরির অপবাদে এক বৃদ্ধকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

    বুধবার (১৫ই এপ্রিল) সকালে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বুধবার নিজের কৃষি জমিতে কাজ করতে যান পুনিল সিংহ (৬৫)। অন্য পাশের জমিতে কৃষিকাজ করছিলেন তার প্রতিবেশী রঞ্জন সিংহ ও তার স্ত্রী। পরে পুনিল সিংহের বিরুদ্ধে সব্জি চুরির অভিযোগ তুলেন রঞ্জন সিংহ। অভিযোগের জেরে দু'জনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

    একপর্যায়ে পুনিল সিংহকে তার জমি থেকে ধরে এনে হাত-পা বেঁধে মাটিতে ফেলে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন রঞ্জন সিংহ ও তার স্ত্রী। নির্যাতনের পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

    স্থানীয়দের দাবি, অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সার্জেন্ট রঞ্জন সিংহ দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অনেকেই অভিযোগ করেন, তিনি প্রায়ই অন্যের ফসল নিজের বলে দাবি করেন এবং তার ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

    এ ব্যাপারে অভিযুক্ত রঞ্জন সিংহ ও তার স্ত্রী কথা বলতে অস্বীকৃতি জানান। পরে মারধরের বিষয়টি স্বীকার করলেও এর কারণ প্রকাশ করতে চাননি। তাদের দাবি, ঘটনাটি পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের বিষয়।

    অন্যদিকে আহত পুনিল সিংহ বর্তমানে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এভাবে একজন মানুষকে নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরলে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

    এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পরপরই খোঁজ খবর নিয়েছি। ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানান, এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি। তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছি এবং খোঁজখবর রাখছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, উভয় পরিবার স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন