বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ৪৬৬৮ চা শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

    ৪৬৬৮ চা শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চা বাগানের অসচ্ছল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ভাতার ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলার ১৮টি চা বাগানের ৪ হাজার ৬৬৮ জন শ্রমিককে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জনপ্রতি ৭ হাজার ৮০০ টাকা করে মোট ৩ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৪০০ টাকার বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে।

    উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।

    শনিবার (১৮ই এপ্রিল) বিকেলে বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানে ভাতা তালিকা যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

    তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও শ্রমিকদের এ সহায়তার আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

    চা বাগানের অসচ্ছল শ্রমিকরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা। সভায় চা শ্রমিকদের পক্ষে আদিবাসী নেতা নারায়ণ কর্মী নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষা, যোগাযোগ, স্যানিটেশন, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ বর্মন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবদেীন, সিনিয়র সহসভাপতি নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সমনবাগ চা বাগান ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ইমদাদ-উর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি প্রশাসনিক কর্মকর্তা তপন চৌধুরী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, ইউপি সদস্য আমিনুল হক, চা শ্রমিক নেতা নারায়ণ কুর্মী, নারায়ণ কালোয়ার প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন