বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

    হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় শালীয়ানী গ্রামের চাঁনপর মিয়ার একমাএ ছেলে আরমান (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    রোববার (১২ এপ্রিল) দুপুরে গুরমার হাওরের শৌলডুয়ারী বাঁধ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, টানা কয়েক দিনের বৃষ্টিপাতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওরের ফসলি জমিতে পানি আটকে পড়ে। জমে থাকা পানি নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কেটে দেন।

    বাঁধ কাটার পর পানি বের হতে শুরু করলে একপর্যায়ে কাটা অংশের পাড় ধসে পড়ে এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। পরে ধসে পড়া অংশের মাটি সরাতে রোববার সকালে শালীয়ানী গ্রামের কয়েকজন কৃষক সেখানে কাজ শুরু করেন।

    দুপুরের দিকে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে হঠাৎ আবারও বাঁধের পাড় ধসে পড়ে। এ সময় অন্যরা দ্রুত সরে যেতে সক্ষম হলেও আরমান মিয়া মাটির নিচে চাপা পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা শ্রমিকরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন।

    গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে  নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

    মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত  নির্বাহী কর্মকর্তা  সঞ্জয় ঘোষ বলেন, বাঁধে মাটিচাপায় এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি, যা অত্যন্ত দুঃখজনক। তবে বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না।প্রশাসনকে না জানিয়ে স্থানীয় লোকজন  বাঁধ কেটে দিয়েছেন।

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন