বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দৌলতপুর বাজারের দোকান থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

    দৌলতপুর বাজারের দোকান থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দৌলতপুর বাজারের পরিচিত মোদি ব্যবসায়ী দৌলতপুর গ্রামের মৃত আব্দুল আলীর পুএ মোঃ কামরুল ইসলাম (৪৫) ৮ এপ্রিল বুধবার ভোরবেলায় তার দোকানে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় জনসাধারণ ধর্মপাশা থানায় খবর দিলে ধর্মপাশা থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

    স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ একটি মোদির দোকান পরিচালনা করে আসছে। প্রতিদিনের মতো রাএে দোকান বন্ধ করে দোকানেই রাএি যাপন করেন। 

    বুধবার ভোরে স্থানীয় মসজিদের মুসল্লিগণ তার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দোকানটি খোলা দেখতে পায় এবং দোকানের ভেতরে প্রবেশ করে কামরুলের মৃত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে এবং তার দোকান এলোমেলো অবস্থা ও দোকানের ক্যাশবাশ্র খোলা দেখতে পায়  এবং কোনো টাকা পয়সা নেই। পরে তাৎক্ষণিক ধর্মপাশা থানা পুলিশকে খবর দেয়। 

    সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোকারম হোসেন বলেন, মৃত্যুর কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি, তবে পুলিশি তদন্তে বিস্তারিত জানা যাবে। 

    ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্যা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠাই।ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে মৃতের সঠিক কোনো কারণ জানা যায়নি।তবে তদন্তে বিস্তারিত জানা যাবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন