বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মৌলভীবাজারে হামের উপসর্গের সংখ্যা বৃদ্ধি

    মৌলভীবাজারে হামের উপসর্গের সংখ্যা বৃদ্ধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সময় যত গড়াচ্ছে, মৌলভীবাজারে হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যার হাড় বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সংক্রমণ রোধে হাসপাতালগুলোতে আইসোলেশন কর্নার করে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

    সোমবার(৬ই এপ্রিল) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতালে ২০ শয্যার আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যার আইসোলেশন কর্নার চালু করা হচ্ছে। বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে ১৩ জন রোগী আইসোলেশন কর্নারে ভর্তি রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়।

    সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান বলেন, এ পর্যন্ত ৩০ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি গিয়েছেন। এখন ১৩ জন রোগী ভর্তি আছেন।

    মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমান বলেন, জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে ১০০ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। সদর হাসপাতালে ২০ শয্যার আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। প্রয়োজনে এর সংখ্যা বৃদ্ধি করা হবে। এ ছাড়া, অনেকের নমুনা পরীক্ষা করা হয়েছে। ঢাকা থেকে রিপোর্ট আসতে একটু বিলম্ব হয়। প্রতিদিন হামের লক্ষণ নিয়ে অনেকেই আসছেন তার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন