শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj

ডিজেলের বড় চালান নিয়ে কুতুবদিয়ায় মালয়েশিয়ার জাহাজ

ডিজেলের বড় চালান নিয়ে কুতুবদিয়ায় মালয়েশিয়ার জাহাজ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের জ্বালানি তেলের বাজারে স্বস্তির খবর নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে দুটি বড় ডিজেলের চালান। মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে আসা এই জাহাজ দুটিতে মোট ৬১ হাজার টনেরও বেশি ডিজেল রয়েছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে ৩৪ হাজার টনেরও বেশি ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে আসা অয়েল ট্যাংকার জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’ বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়। জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, জাহাজটি রাতেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান নেবে এবং আজ শনিবার (৪ এপ্রিল) জেটিতে বার্থিং করার কথা রয়েছে। 


এর আগে শুক্রবার দুপুর ২টায় সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। জাহাজটি বর্তমানে পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ বার্থিং সম্পন্ন করেছে এবং জ্বালানি তেল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। এই জাহাজটিরও স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং। 


বিষয়টি নিশ্চিত করে প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, ‘শান গ্যাং ফা জিয়ান’ জাহাজটি মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে ইতিমধ্যে কুতুবদিয়া পৌঁছেছে। জাহাজটি দ্রুততম সময়ের মধ্যে বার্থিং করে তেল খালাস শুরু করবে।


জ্বালানি সংশ্লিষ্টরা মনে করছেন, একের পর এক বড় তেলের চালান আসায় বাজারে ডিজেলের কোনো সংকট থাকবে না এবং আসন্ন কৃষি ও শিল্প মৌসুমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন