অনলাইন আবেদন সিস্টেম চালু করল এনবিআর

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন আবেদন সিস্টেম চালু করেছে। নতুন সিস্টেমের মাধ্যমে করদাতারা ঘরে বসেই ই-রিটার্নে লগইন করে “Time Extension” মেন্যুর মাধ্যমে অতিরিক্ত সময়ের আবেদন করতে পারবেন।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানিয়েছেন, অনুমোদিত সময় বৃদ্ধি সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত হতে পারে এবং এতে কোনো জরিমানা বা অতিরিক্ত কর দিতে হবে না। তবে আবেদন করতে হলে করদাতার ই-রিটার্নে নিবন্ধন থাকা এবং ৩১ মার্চের মধ্যে আবেদন করা বাধ্যতামূলক।
এনবিআর আশা করছে, অনলাইন সিস্টেমের মাধ্যমে আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুততর হবে। ইতোমধ্যে প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা ই-রিটার্নে নিবন্ধন করেছেন, যাদের মধ্যে প্রায় ৪১ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন