ঈদকে কেন্দ্র করে নতুন টাকার অবৈধ বাজার

ঈদসহ বিভিন্ন উৎসবের সময় নতুন টাকার চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ফুটপাতে নতুন নোট বিক্রি এর অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের হাতে নতুন নোট পৌঁছানোর কথা থাকলেও অনেক সময় দেখা যায় এগুলো অসাধু সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে বিক্রি করা হচ্ছে।
স্থানীয়রা জানান, ফুটপাতে টেবিলের ওপর বান্ডিল বান্ডিল নতুন নোট সাজিয়ে রাখা হয়। ক্রেতাদের কাছ থেকে ১০০ টাকার নতুন নোটের একটি বান্ডিল নিতে কয়েকশ টাকা পর্যন্ত অতিরিক্ত টাকা নেওয়া হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করে প্রকাশ্যে ব্যবসা চালাচ্ছে।
বছরের পর বছর ধরে এই ব্যবসা চললেও কার্যকর ব্যবস্থা চোখে পড়ে না। সংশ্লিষ্টরা মনে করেন, নতুন টাকার অবৈধ বেচাকেনা রোধ করতে ব্যাংক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অন্যথায়, প্রতি বছর উৎসবের সময় সাধারণ মানুষকে বেশি দাম দিয়ে নতুন নোট কিনতে বাধ্য হতে হয়।
দৈএনকে/জে, আ