বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজ চলমান

    কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজ চলমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরাঞ্চলে কৃষি কাজের সুবিধার্থে ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে একটি খালের খনন কাজ শেষ হয়েছে। ৩ হাজার ৯শত ৩৪ মিটার দীর্ঘ এই খালটি খনন হওয়ায় হাওরাঞ্চলের কৃষকরা মূল খাল থেকে সহজে পানি পাবেন।

    এতে হাজার হেক্টর জমি সহজেই চাষাবাদের আওতায় আসবে। ভূকশিমইল ইউনিয়নের ‘কুরবানপুর জোড়াপুল হতে ধলিয়া হাওরমুখী ছড়া খাল’ খনন কাজ শেষ হয়। ৫ই মার্চ (বৃহস্পতিবার) সকালে এর শুভ উদ্বোধনের পর থেকে শনিবার (৭ই মার্চ) চলমান রয়েছে খনন কাজ।

    উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

    স্থানীয় ইসলামগঞ্জ বাজার এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি বলেন, জিয়া খালের সাথে এই খালটির সংযোগ রয়েছে। এটি হাওরের তীরবর্তী জমিতে কৃষি কাজে সেচের সুবিধার জন্য বিশেষ ভূমিকা রাখবে। তিনি বলেন, কুলাউড়ার উন্নয়ন শুরু হয়েছে। 

    সবাইকে নিয়ে আগামী ৫ বছর কুলাউড়াকে এগিয়ে নিতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির প্রমূখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন