বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • উত্থানের পরদিনই বড় ধস শেয়ারবাজারে

    উত্থানের পরদিনই বড় ধস শেয়ারবাজারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বড় পতনের মুখে পড়েছে দেশের শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টার লেনদেনেই অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম কমে সব সূচক ১ থেকে ২ শতাংশ পর্যন্ত নেমে গেছে।”

    বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেনের শুরুতে প্রথম ১ মিনিট অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম ঊর্ধ্বমুখি ছিল। এর পর থেকেই বড় পতনের বৃত্তে চলে যায় বাজার। দাম কমার তালিকা হু হু করে বেড়ে যায়। বেলা ১১টা পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৬টি সিকিউরিটিজের মধ্যে মাত্র ৫৯টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ২৯১টির দাম। আর ৩৬টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

    প্রথম ঘণ্টায় দাম কমার তালিকায় এই বিশাল সংখ্যক সিকিউরিটিজ চলে যাওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট কমে ২ হাজার ৯৪ পয়েন্টে নেমেছে।

    এদিকে সবকটি মূল্যসূচকে বড় পতন হলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে। প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গতকাল রোববার বাজারটিতে ২১৫ কোটি ৩৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ