বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মৌলভীবাজারে আরেকটি গ্রেনেড উদ্ধার

    মৌলভীবাজারে আরেকটি গ্রেনেড উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারে ধানের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড পাওয়া গেছে। শনিবার (২৪শে জানুয়ারি) সকালে জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে একটি বাড়ির পাশে এই গ্রেনেড পাওয়া যায়।

    স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশে একটি পুকুরে এই গ্রেনেডটি পাওয়া গেছে। পরে ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদ এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাল পতাকা টাঙিয়ে জায়গাটি সংরক্ষণ করে রেখেছে। 

    তাদের ধারনা, গ্রেনেডটি বহু পুরনো এবং এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। কারণ ওই এলাকায় অবস্থিত শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করতো। 

    স্থানীয়দের মতে, সেসময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে এসে পড়তে পারে। এর আগেও গত বছর জুলাই মাসে একই গ্রাম থেকে আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছিলো।   

    কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হবে এ সময় পর্যন্ত অপেক্ষা করব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন