বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে নাসের রহমানের মতবিনিময় সভা

    স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে নাসের রহমানের মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ৪ঠা ফেব্রুয়ারি দুপুরের দিকে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার-৩ আসনের বিএনপি'র প্রার্থী এম নাসের রহমান স্থানীয় সরকার প্রতিনিধি সদর উপজেলা ও রাজনগর উপজেলার চেয়ারম্যান, পুরুষ মেম্বার ও নারী মেম্বারদের সাথে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী। উক্ত অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ১০নং নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি'র সদস্য বকসি মিসবাউর রহমান, জেলা বিএনপি'র সদস্য ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি'র সভাপতি মুজিবুর রহমান মজনু, ২নং মনুমূখ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমরান সাজু, ৩নং কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল মিয়া, ৪নং আপার কাগাবালা ইউনিয়নের সদস্য কাসেম মিয়া, ৫নং আখাইলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন মিয়া, ৬নং একাটুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী,৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মদ আলী, ৮নং কনকপুর ইউনিয়নের ৯নং আমতৈল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাহিদ মিয়া, ১১নং মোস্তফাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমেদ,১২নং গিয়াসনগর ইউনিয়নের সদস্য শামীম আহমেদ।

    রাজনগর উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী,৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল আহমেদ প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন