বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ 

    কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।

    শনিবার (১০শে জানুয়ারি) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে এসব সিগারেট উদ্ধার ও তা জব্দ করা হয়।

    শ্রীমঙ্গল বিজিবি'র ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

    অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন আনুমানিক ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫৫০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    বিজিবি'র অধিনায়ক আরও বলেন, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি'র এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত চলমান থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন