বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • চায়ের জনপথ শ্রীমঙ্গলে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস

    চায়ের জনপথ শ্রীমঙ্গলে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চায়ের রাজ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাড়কাঁপানো তীব্র শীতে মানুষের জীবন যাত্রায় সহ নিত্যপণ্যের বাজারে ও কাঁপছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (৭ই জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস নেমেছে।

    গত বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস ও ২রা জানুয়ারি তাপমাত্রা ১২ ডিগ্রি, ৩রা জানুয়ারি ১২.২ ডিগ্রি, ৪ঠা জানুয়ারি ৯.৫ ডিগ্রি, ৫ই জানুয়ারি ১২.৫ ডিগ্রি ও ৬ই জানুয়ারি ১৪.৫ ডিজিটাল রেকর্ড করা হয়েছে।

    গত বুধবার (৩১শে ডিসেম্বর) ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, সোমবার (২৯শে ডিসেম্বর) মৌলভীবাজারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গত রবিবার তাপমাত্রা ১২ ডিগ্রি ও শনিবার ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা থাকায় শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে।

    এদিকে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই কাজে যেতে হচ্ছে চা শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবিরা। তবে শ্রমিকদের পর্যাপ্ত গরম কাপড় না থাকায় শীতের মধ্যে কষ্ট করে কাজ করছেন।

    অপরদিকে শীতের তীব্রতা বাড়ায় মৌলভীবাজার সদর হাসপাতালের বর্হিবিভাগে ও উপজেলার হাসপাতালগুলোতে প্রতিদিন ঠান্ডাজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন শিশু,বৃদ্ধ নারী ও পুরুষ রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

    শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, তাপমাত্রা কমে যাওয়ায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার (৭ই জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডার পারদ ছড়িয়ে পড়েছে জনজীবনে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন