আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
ধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশ প্রার্থী রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা সতর্ক অবস্থায় রয়েছি।”
নোটিশে বলা হয়েছে, ড. রেজা কিবরিয়া ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে কর্মী-সমর্থকসহ লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। এ বিষয়ে জিতু মিয়া সেন্টু লিখিত অভিযোগ দেন।
পরে ৩ জানুয়ারি পাঞ্জারাই বাজারে একই ধরনের লিফলেট বিতরণের অভিযোগে মসফিকুজ্জামান চৌধুরী নোমান লিখিত অভিযোগ করেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থী কেন নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে না—এ বিষয়ে ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।