বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • দারুস সালাম তা‘লীমুল কুরআন মাদ্রাসার নতুন শিক্ষা ভবন উদ্বোধন

    দারুস সালাম তা‘লীমুল কুরআন মাদ্রাসার নতুন শিক্ষা ভবন উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া দারুস সালাম তা‘লীমুল কুরআন মাদ্রাসার নবনির্মিত শিক্ষা ভবনের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আক্রম আলীর সভাপতিত্বে ও মাওলানা জসিম উদ্দিন তাহিরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ ক্বারী সাঈদ মাহমুদ মুবাশ্বির।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পীরে কামেল মাওলানা শায়খ আব্দুল হান্নান গনেশপুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন আল্লামা শায়খ ইকবাল বিন হাশিম।

    বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন মাওলানা আখতার হুসাইন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আবু ইউসুফ, মাওলানা সাইফুল ইসলাম, দেলোয়ার হুসেন, শেখ মোশাররফ হোসেন, আমির হুসেন, ক্বারী সিরাজুল ইসলাম, হাফিজ কামরুল ইসলাম, মুফতি আবু তাহের মিসবাহ, আব্দুল হক, মাওলানা মোবারক আল মানসুরী, ফজর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও একরাম উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট আলেম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ।

    বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার বিস্তারে আধুনিক ও সুপরিসর শিক্ষা ভবন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ নতুন ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুন্দর, সুশৃঙ্খল ও অনুকূল পরিবেশে কুরআন ও দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

    মাদ্রাসার প্রিন্সিপাল ক্বারী মাওলানা মনির হুসাইন তাঁর বক্তব্যে বলেন, “নতুন এই শিক্ষা ভবনের উদ্বোধন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের দিন। দীর্ঘদিনের স্বপ্ন ও সাধনার ফসল হিসেবে এ ভবন বাস্তবায়িত হয়েছে। দারুস সালাম তা‘লীমুল কুরআন মাদ্রাসা দ্বীনি শিক্ষা বিস্তারে সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে শিক্ষা লাভ করবে ইনশাআল্লাহ।”

    তিনি এ মহৎ কাজে সহযোগিতাকারী সকল দাতা, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক কল্যাণ কামনায় দোয়া করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন