বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • মা ও চার বছরের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    মা ও চার বছরের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিজ বসতঘর থেকে মা ও তার চার বছর বয়সী ছোট্ট সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (২৮শে ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন, উত্তর বড়ডহর গ্রামের স্থানীয় সমাই বাজারের ব্যবসায়ী কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (২৫) এবং তাদের একমাত্র ছেলে আয়ান মোহাম্মদ তোহা (৪)।

    স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে মা ও ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

    পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জুড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে। একই সঙ্গে মা ও চার বছরের শিশুর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। এটি হত্যা না আত্মহত্যা, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    পুলিশ আরোও জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

    ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জুড়ী থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন