বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • সুনামগঞ্জ-১ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন ঘোষণা করলেন কামরুল

    সুনামগঞ্জ-১ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন ঘোষণা করলেন কামরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​আসন্ন ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বইছে নতুন হাওয়া। এলাকার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও 'জনতার সিদ্ধান্তকে' প্রাধান্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল।

    আজ রবিবার (২৮ ডিসেম্বর) তাঁর নিজ বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সভায় তিনি এই ঘোষণা দেন। কামরুজ্জামান কামরুল বর্তমানে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

    ​আজ সকাল থেকেই তাঁর বাসভবনে নির্বাচনী এলাকার বিভিন্ন স্তরের মানুষের ঢল নামে। উপস্থিত জনতা তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখার দাবি জানালে তিনি তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্তের কথা জানান।

    বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন: ​"আমি সবসময়ই জনগণের সেবক হিসেবে রাজনীতি করেছি। আজ জনতার এই ভিড় এবং তাদের আবেগ আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার উন্নয়নের স্বার্থে আমি সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিচ্ছি। আমি বিশ্বাস করি, জনগণের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা ব্যালটের মাধ্যমে জয়ী হবে।"

    ​তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে তাঁর অতীত কর্মকাণ্ড এবং হাওর অঞ্চলের মানুষের আপদে-বিপদে পাশে থাকার কারণে তিনি দীর্ঘকাল ধরেই 'হাওর বন্ধু' হিসেবে পরিচিত। বিএনপি ঘরানার এই প্রভাবশালী নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা নির্বাচনী সমীকরণে বড় ধরণের পরিবর্তনের আভাস দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

    স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর এই লড়াইয়ের খবরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন