বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮
  • ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ জনকে জরিমানা

    ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ জনকে জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকার  শ্রীতেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে নিতাই চন্দ্র বর্মণ এবং তাহের আলীর ছেলে মো. আবুল কালামকে

    ত্রিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন।

    ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে শাড়ি বিতরনের খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন ওই স্থানে অভিযান চালান এবং শাড়ি বিতরণ করে নির্বাচনী আচরণ বিধি লংঘণের দায়ে নিতাই চন্দ্র বর্মণ এবং মো. আবুল কালামকে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ভঙ্গ করায় অভিযুক্ত দু’জনকে ত্রিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন