বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • মৌলভীবাজারে দুই ভাইকে কুপিয়ে হত্যা 

    মৌলভীবাজারে দুই ভাইকে কুপিয়ে হত্যা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব বিরোধের জেরে জামাল উদ্দিন (৬০) ও আব্দুল কাইয়ুম নামে (৪৫) আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

    এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপরপক্ষের জমির উদ্দিন। শনিবার (২৭শে ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতরা জামাল উদ্দিন আব্দুল কাইয়ুম উপজেলার বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর ছেলে। আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।

    স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন ও কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে জমির উদ্দিন গংদের পূর্ববিরোধ রয়েছে। এর জেরে শনিবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে ঝগড়া লাগে। ঘটনাটি শুনে এগিয়ে আসেন কাইয়ুমের বড় ভাই জামাল উদ্দিন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে জামাল ও কাইয়ুম ঘটনাস্থলেই নিহত হন। এসময় প্রতিপক্ষের জমির উদ্দিন ও আহত হন। তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। কাউকে আটক করা হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন