হবিগঞ্জে রাসেল আহমেদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে হবিগঞ্জের আজমিরগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর রাসেল আহমেদ হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম কুহিনুর সওদাগর প্রকাশ কুহিন (৩৫)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-৯ এর সিলেট মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “গ্রেপ্তারকৃত কুহিন আজমিরগঞ্জ উপজেলার কুমেদপুর গ্রামের বাসিন্দা।”
র্যাব সূত্র জানায়, গত বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে রাসেল আহমেদ হত্যা মামলার পলাতক আসামি কুহিনুর সওদাগরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।