বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • তাহিরপুর সীমান্তে ২৪টি ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি 

    তাহিরপুর সীমান্তে ২৪টি ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশকে অস্থিতিশীল ও সীমান্তে বড় ধরনের নাশকতার জন্য আনা হয়েছে ডেটোনেটর (বোমা ফাটানোর যন্ত্র)। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পলিথিন ও ডালপালা দিয়ে মোড়ানো অবস্থায় ২৪টি ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি। 

    শুক্রবার সকাল ৮টার দিকে সুনামগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্তের তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপি অধীনস্থ মাইজহাটি নামক এলাকা থেকে এসব বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়।

    সুনামগঞ্জ ২৮ বিজিবি জানিয়েছেন, উদ্ধারকৃত ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (IED) প্রস্তুত করা সম্ভব। বিজিবি আরও জানাই, দেশকে অস্থিতিশীল ও নাশকতার সৃষ্টির পরিকল্পনা অংশ হিসেবেই এধরনের বিস্ফোরক পদার্থ চোরাচালানের মাধ্যমে বাংলাদশেে নিয়ে আসা হয়ছে।

    সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত কড়া পাহারা রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা চোরাচালান রোধে বিজিবি অন্য যেকোনো সময়ের চেয়ে তৎপর।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন