বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

    নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার খামারেরচর এলাকায় পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক রুবেল (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রুবেল বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাসিন্দা। আহতরা হলেন—নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আরশাদ আলীর ছেলে শাওন (১৮) এবং কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মজিদ মিয়ার ছেলে নুরে আলম (৩৫)।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি কাভার্ডভ্যান সকাল বেলা ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার খামারেরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক রুবেল মারা যান। এ সময় পিকআপ ভ্যানে থাকা আরও দুইজন গুরুতর আহত হন।

    দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। 

    মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন