বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আ.লীগ নেতা ফারুক উত্তরায় গ্রেফতার

    আ.লীগ নেতা ফারুক উত্তরায় গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ুমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ও আশুলিয়া থানা আওয়ামী লীগ নেতা মো. ফারুক হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

    গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন ঢাকা জেলার আশুলিয়া থানার ঘুঘুদিয়া গ্রামের মৃত আকত আলীর ছেলে। তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ফারুক হোসেন আত্মগোপনে ছিলেন। সাভার নিউমার্কেটের সামনে শিক্ষার্থী আব্দুল কাইয়ুম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে ৩১ নম্বর আসামি করা হয়েছে। সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যাসংক্রান্ত আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।
     
    স্থানীয়দের অভিযোগ, ফারুক হোসেন দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার আড়ালে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। মাদকের কারবার ও রাজনৈতিক আধিপত্য ব্যবহার করে তিনি গত কয়েক বছরে বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও সম্পদের মালিক বনে যান বলে জানা গেছে। ৫ আগস্টের পর থেকে তার এই বিতর্কিত কর্মকাণ্ডের খবর প্রকাশ্যে আসতে শুরু করে।

    সাভার মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন