বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি
  • শ্রীপুর বাজার এখন মাদক ও জুয়ার আখড়ায় পরিণত হয়েছে 

    শ্রীপুর বাজার এখন মাদক ও জুয়ার আখড়ায় পরিণত হয়েছে 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাদক কারবারি, মাদকসেবী আর বহুমুখী জুয়া খেলার নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার এলাকা। গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ প্রায় সব ধরনের মাদকদ্রব্য মিলছে হাতের নাগালেই। একই সঙ্গে চলছে জমজমাট জুয়া খেলার আসর।

    পাটলাই নদীর পাড় সংলগ্ন শ্রীপুর বাজারটির অবস্থান হওয়ায়।এখানে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের বেচাকেনা ও সেবনের আসর বসে। এ ছাড়া তাস, শিলং তীর ও ক্যারম বোর্ডের অন্তরালে জমজমাট জুয়া খেলার আসরে চলে মাদকদ্রব্য সেবন।

    আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিতে জুয়াড়িরা তাদের খেলার ধরন বদলেছে। আগে টাকা সামনে রেখে খেলা হলেও এখন টাকা থাকে পকেটে।

    হিসাব রাখা হয় খাতায়। খেলা শেষে জয়-পরাজয় অনুযায়ী টাকার ভাগ-বাটোয়ারা হয়।
    এ ছাড়া মোবাইলে লুডু খেলাকেও এখন জুয়ায় পরিণত করা হয়েছে। স্মার্টফোনে লুডু কিং নামে একটি অ্যাপ ইনস্টল করে সর্বোচ্চ আটজন মিলে এ খেলা খেলতে পারে।

    অনুসন্ধানে উঠে এসেছে,প্রতি গেমে বাজি ধরা হয় ১০০থেকে ৫০০ টাকা পর্যন্ত, ক্ষেত্রবিশেষে টাকার পরিমাণ আরও বাড়ে। একই কৌশলে চলে ক্যারম বোর্ডের জুয়া খেলা।

    স্হানীয়রা জানান,ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে বাজারটি নিয়ন্ত্রণ হীনতায় থাকলেও(৫ আগস্ট)পর থেকেই বাজারটি পুনরায় জুয়া,মাদকে বেপরোয়া হয়ে উঠেছে।

    উল্লেখ্যঃ ৫ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগ করার পর। শ্রীপুর বাজার কমিটির আহবায়কের দায়িত্ব পান।তাহিরপুর উপজেলা পরিষদের(সাবেক)ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী,স্হানীয়রা আরও জানান,তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে এপর্যন্ত বাজারের কোন পরিবর্তন নাই।বরং বাজারে এখন মাদক,জুয়াড়িদের আগের চেয়েও আনাগোনা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ রয়েছে।
    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান,বাজার(আহবায়কের)প্রভাবে আক্তার হোসেন(২৭)নামে এক ব্যবসায়ী অপেনভাবে বাজারে ভারতীয়(নিষিদ্ধ)নাসির উদ্দীন বিড়ির কারবার করছেন।এবং ভারতীয় বিভিন্ন ব্রেন্ডের কসমেটিকস এনে টাংগুয়া হাওর পাড়ের বিভিন্ন গ্রামের দোকানে দোকানে সাপ্লাই দিচ্ছেন বলেও অভিযোগ উঠছে।

    অপরদিকে বাজারে প্রকাশ্য দিবালোকে বাজারের ঘরে ঘরে বসছে শিলং তীর নামক ডিজিটাল জুয়া খেলার জমজমাট আসর। গত কয়েক মাস থেকে স্থানীয় কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করেই এসব জুয়ার আসর বসছে। ফলে প্রত্যহ ক্ষতিগ্রস্থ  প্রতিদিন হাজার হাজার লোকজন টাকা-কড়ি হারিয়ে চুরি,ডাকাতি,ছিনতাই ও রাহাজানিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানা গেছে। 

    স্থানীয় সূত্রে জানাযায়,ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে উদ্ভাবিত নাম্বার টোকেনের এই খেলায় ১০ টাকায় ৭০০ টাকা পাবার আশায় বাজারে আসা যুবক, ব্যবসায়ী, শ্রমিক ও স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির লোকজন ডিজিটাল এ জুয়ায় আসক্ত হচ্ছেন। স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় বাজারে চলমান জুয়ার আসরে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন হাজার হাজার লোক। এই ডিজিটাল জুয়া খেলে পেশাদার জুয়াড়িরাও হচ্ছেন প্রতারিত ও নিঃস্ব। জুয়ার টাকা সংগ্রহ করতে আশপাশের এলাকায় চুরি-ডাকাতির প্রবণতা আশংকাজনক হারে বেড়ে গেছে। নাম্বার টোকেনের এই খেলায় ১০ টাকায় ৭০০ টাকা পাবার লোভ সংবরণ করতে না পেরে সাধারণ লোকজন এর প্রতি আসক্ত হচ্ছে বলে জানা গেছে। ফলে এ নিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে চরম ক্ষোভ ও অসন্তেুাষ। সমাজের অবক্ষয়রোধে ডিজিটাল এ জুয়া খেলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসি।

    এবিষয়ে তাহিরপুর থানার(ভারপ্রাপ্ত)কর্মকর্তা  ওসি মো.আমিনুল ইসলাম বলেন,আমি থানায় নতুন যোগদান করেছি।খোঁজ নিয়ে দেখছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন