বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি
  • মৌলভীবাজার জেলা বিএনপি'র আনন্দ মিছিল

    মৌলভীবাজার জেলা বিএনপি'র আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।

    সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি'র সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো: মারুফ আহমদ, সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, পৌর বিএনপি'র সভাপতি মো: অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, সেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি মো: রুবেল মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান সহ অন্যান্যরা।

    এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে নানা স্লোগান মুখরিত হয়ে শহর জুড়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন