বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি
  • বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তারের পক্ষে মনোনয়ন ফরম ক্রয়

    বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তারের পক্ষে মনোনয়ন ফরম ক্রয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মি  আক্তার এর পক্ষে হবিগঞ্জ( ৪) মাধবপুর- চুনারুঘাট সংসদীয় আসনে মনোনয়ন ফরম ক্রয় করলেন, চুনারুঘাট উপজেলা ও মাধবপুর উপজেলা বিএনপির সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    (২২ ডিসেম্বর সোমবার)  সকালে চুনারুঘাট উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম ক্রয় করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও উবাহাটা ইউনিয়ন চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, যুবদল নেতা ফারুক মিয়া,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ,পৌর ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সুজন,পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহ প্রান্ত, মনোনয়ন ফরম ক্রয় শেষ উপজেলা পরিষদের সামনে থেকে সংক্ষিপ্ত বক্তব্যে উবাহাটা ইউনিয়ন চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী বলেন বিএনপি থেকে যদি কেন্দ্রীয় নেত্রী শাম্মি  আক্তার কে মনোনয়ন দেওয়া হয় তাহলে হবিগঞ্জ( ৪) আসনটি আমরা বিএনপিকে উপহার দিতে পারব।

    তিনি আরো বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা কোন কাজ করব না। দল যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ করবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন