বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি
  • কুলাউড়ায় মাটি চাপায় ১ জনের মৃত্যু

    কুলাউড়ায় মাটি চাপায় ১ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের রনচাপ এলাকায় রাতের আঁধারে মনু নদীর বেড়িবাঁধ কেটে পাইপ বসানোর সময় মাটি চাপায় দিন মজুর বিজয় মালাকার (৪৭) নামে একজন নিহত হয়েছেন। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেবেটর জব্দ করেছে প্রশাসন।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রের বরাতে জানায়, রবিবার গভীর রাতে উপজেলার রনচাপ এলাকায় কুরপান মিয়াসহ কিছু লোক বোরো ক্ষেতে পানি নেয়ার জন্য মনু নদীর বেঁড়িবাঁধ এক্সেবেটর দিয়ে কেটে সেখানে পাইপ বসানোর কাজ শুরু করে। রাতে কুয়াশা ছিল। বাঁধ কেটে মাটি সরানোর পর নিচে গিয়ে মাটি ভরাটের এক পর্যায়ে দুপাশের মাটি ধ্বসে পড়ে বিজয় মালাকারকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে লোকজন সেখান থেকে এক্সেবেটরের মাধ্যমে মাটি সরিয়ে তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। নিহত বিজয় মালাকার ওই গ্রামের মৃত বারেন্দ্র মালাকারের ছেলে। 

    উপজেলার হাজীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল ও স্থানীয় ইউপি সদস্য বিধান দত্ত জানান, রাতের অন্ধকারে মাটি কাটতে গিয়ে দিনমজুর বিজয় মালাকার মাটি চাপায় মারা যায়। পুলিশ এসে এক্সেবেটরটি তাঁর জিম্মায় রেখে গেছেন। এক্সেবেটরটি বর্তমানে ওই স্থানেই গ্রাম পুলিশের পাহারায় রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট অন্তেষ্টিক্রিয়ার জন্য তাদের হস্তান্তর করা হয়েছে এবং তিনি আরও বলেন পাশে আমরা এলাকাবাসী রয়েছি।

    নিহত বিজয় মালাকারের ছেলে অর্জুন মালাকার জানান, আমার বাবা কাজে যেতে চাননি। অনেকটা জোর করে কাজে নেন কুরপান মিয়াসহ স্থানীয় কয়েকজন লোক। অন্তেষ্টিক্রিয়া শেষে আমরা পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেব।

    এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ এখনও অভিযোগ দেননি।

    এবিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী খালেদ বিন ওয়ালেদ জানান, এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে কোনও অনুমতি নেয়া হয়নি বা কোনও আবেদনও করা হয়নি।

    কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, বাঁধ কাটা অন্যায়। এবিষয়ে তারা কোনও অনুমতি নেয়নি। এব্যাপারে দোষীদের বিরুদ্ধে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন