বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮
  • চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হত্যা

    চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে লিপি আক্তার (৩৫) নামের এক পুলিশ সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

    বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ৪টার মধ্যে উপজেলার শিমলা বাজার গণময়দান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের মহর উদ্দিনের স্ত্রী। তাঁর স্বামী পুলিশের সহকারী উপ-পরিদর্শক ও বর্তমানে মোহাম্মদপুর র‌্যাব-২ এ কর্মরত আছেন বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাচ্চু মিয়া। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমলা বাজার গণময়দান এলাকার বাসায় দুই ছেলে ও এক মেয়ে নিয়ে থাকতেন লিপি আক্তার। তার দুই ছেলে মামার বাড়িতে বেড়াতে যাওয়ায় বুধবার রাতে খাওয়া শেষ করে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন লিপি। আনুমানিক রাত ১টা থেকে ৪টার মধ্যে চোর বাড়ীর বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় সম্ভবত চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধু লিপি বেগমকে শ্বাসরোধে হত্যা করে।

    পরে মেয়ে মিথির চিৎকারে আশপাশের লোকজন লিপিকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাসাটি নিরিবিলি হওয়ায় আগেও কয়েকবার চুরি হয়েছিলো বলে জানায় স্থানীয়রা।

    সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার দেবাশীষ রাজবংশী বলেন, লিপি আক্তারকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। আমরা হাসপাতালে আনার পর তাকে মৃত অবস্থায় পাই। 

    এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাচ্চু মিয়া বলেন, চোর শ্বাসরোধে লিপি আক্তারকে হত্যা করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। গৃহবধুর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন