বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮
  • সরিষাবাড়ীতে ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

    সরিষাবাড়ীতে ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ীতে মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে ভিজিডি কার্ড ও চাল  আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা৷ বুধবার বিকেলে উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদের সামনে এ সংবাদ সম্মেলন করে তারা। 

    সংবাদ সম্মেলনে মহাদান ইউনিয়নের করগ্রামের রোজিনা বেগম, চায়না বেগম, শাহিদা বেগম, উর্মি বেগম, বিলবালিয়া গ্রামের বিলকিস বেগম, আঞ্জুয়ারাসহ একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমরা অনলাইনে ভিজিডি কার্ডের আবেদন করেছিলাম। পরে লটারির মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি ও নির্বাচিত তালিকায়ও আমাদের নাম আছে।
    কিন্তু তালিকায় নাম থাকার পরও আমাদের ২৭ জন ভুক্তভোগীকে কার্ড বা চাল দেয়া হয়নি। আমরা চাই আমাদের কার্ড ও ৪ মাসের চাল দেয়া হোক।

    এ বিষয়ে মহাদান ইউপি সচিব আব্দুর রহিম বলেন, ভিজিডি কার্ড বা চাল বিতরনের বিষয় গুলো আমি দেখি না। এসব কাজ প্রশাসক ও ইউপি সদস্যরা নিজেরাই দেখে। 

    এ বিষয়ে মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন সরকার বলেন, আমি বর্তমানে ট্রেনিং এর কারনে জামালপুর জেলার বাহিরে আছি। আমি প্রশাসক হিসেবে মহাদান ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়েছি। কিন্তু ইউনিয়ন পরিষদের সকল কাজ আমি ইউপি সদস্যদের সাথে নিয়েই করি। যদি এমন কোন অভিযোগ থাকে তাহলে তার সম্পূর্ণ দায়ভার ইউপি সদস্যদের। আমার না। তবে এমন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবো। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন