বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নাগরপুরে টাঙ্গাইল-আরিচা সড়কের দ্রুত কাজের দাবিতে মানববন্ধন

    নাগরপুরে টাঙ্গাইল-আরিচা সড়কের দ্রুত কাজের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরবাসী। 

    আজ ৭ ডিসেম্বর রবিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সামনে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরের জনসাধারণ। 

    আঞ্চলিক এ মহাসড়কটি প্রশস্ত করনের লক্ষে পূর্বের সড়কটির দু'পাশের গাছ কেটে, রাস্তার উপরিভাগ খোঁড়াখুঁড়ি করে বিগত কয়েক বছর যাবৎ ফেলে রাখা হয়েছে। আঞ্চলিক এই সড়কটির কয়েকটি স্পটে নাম মাত্র কাজ করে, পুরো রাস্তাটিই প্রায় স্থবির ফেলে রেখেছে গত কয়েক বছর। এতে, নাগরপুর থেকে টাঙ্গাইল বা মানিকগঞ্জ যাতায়াতে জনগণকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। মাসের পর মাস, বছরে পর বছরের এ ভোগান্তিতে থেকে  পরিত্রাণে রাস্তার কাজটি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরবাসী। 

    এসময় ইসলামি আন্দোলন নাগরপুর শাখার সভাপতি মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আল-আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. রানা হাসান, কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিএনজি ও অটোরিক্সা শ্রমিকগণ এ সময় উপস্থিত ছিলেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন