বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সাভারে চোলাই মদের বড় চালানসহ মাদক কারবারি আটক

    সাভারে চোলাই মদের বড় চালানসহ মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদসহ দুদু মিয়া (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানা এলাকার ফিরিঙ্গিকান্দা গ্রামে ডিবির বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

    বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন।

    ডিবি সূত্র জানায়, ফিরিঙ্গিকান্দা এলাকায় কয়েকজন মাদক কারবারি চোলাই মদ কেনাবেচার উদ্দেশ্যে একত্রিত হয়েছে—এমন গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি বিশেষ দল এলাকায় অবস্থান নেয়। পরে ওই স্থানে অভিযান চালিয়ে দুদু মিয়াকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৬০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

    গ্রেপ্তার দুদু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদ ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে গোয়েন্দা পুলিশ। তিনি ফিরিঙ্গিকান্দা এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে।

    ওসি জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মদ নমুনা পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন