ধানমন্ডি ৩২ না গুঁড়িয়ে দিলে কাহিনি চলতেই থাকবে: আবরার ফাইয়াজ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ সোমবার (১৭ নভেম্বর) ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করেছেন, ধানমন্ডি ৩২ সম্পূর্ণ গুঁড়িয়ে না দিলে সেই এলাকায় দুই-একটা আওয়ামী প্রেতাত্মা প্রতিনিয়ত কাহিনি করবে।
তিনি লিখেছেন, আগেরবার ৩২ নম্বর ভাঙা দেখে ঠিকমতো শান্তি পাইনি, খুব বেশি হলে ১৫ শতাংশ ভাঙা হয়েছিল। সহজেই ভাঙা অংশ ঠিক করা সম্ভব।
তিনি উল্লেখ করেছেন, যদি এবারই সমান করতে পারেন ভালো হয়, না হলে বাংলাদেশের মধ্যে ভারতীয় প্রক্সি বাহিনীর কিবলা যতদিন দাঁড়িয়ে থাকবে, সমস্যা করতেই থাকবে।
সবশেষে তিনি লিখেছেন, সবচেয়ে ভালো হবে ওইখানে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের হল করে দেওয়া গেলে, খেলা শেষ একেবারেই তখন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন