বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মানিকগঞ্জের শিবালয়ে স্কুল বাসে দুর্বৃত্তের আগুন 

    মানিকগঞ্জের শিবালয়ে স্কুল বাসে দুর্বৃত্তের আগুন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা অবস্থায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

    স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    বাসটিতে অগ্নিসংযোগের সময় কোনো যাত্রী ছিল না। প্রতিদিন সকাল ৬টার দিকে শিবালয় উপজেলার উথলী মোড় থেকে সদর উপজেলার গিলন্ড পর্যন্ত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড  কলেজের শিক্ষার্থীদের আনা-নেয়া করে বাসটি।

    শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, রোববার ( ৯ নভেম্বর) রাতে এ আগুনের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষনে কাজ করছে পুলিশ এবং কে বা কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে  বলেও জানান ওসি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন