বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

    ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    রবিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে ভার্কুতা ইউনিয়নের চাপড়া আউয়াল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ আব্দুল্লাহ আব্দুল (৪১)। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার বেউতা তারানগর এলাকার বাসিন্দা এবং মোঃ ফজলুল করিমের ছেলে।

    ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—চাপড়া আউয়াল মার্কেট এলাকায় কিছু মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে আব্দুল্লাহকে ইয়াবাসহ আটক করা হয়। তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আব্দুলের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে, যা সাভার মডেল থানায় নথিভুক্ত।

    ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন বলেন, “গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন