বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মানিকগঞ্জে ধরা পড়া কুমির বন অধিদপ্তরে হস্তান্তর

    মানিকগঞ্জে ধরা পড়া কুমির বন অধিদপ্তরে হস্তান্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের পদ্মা নদীর শাখা থেকে ধরা পড়া রহস্যময় কুমিরটিকে অবশেষে বন অধিদপ্তরের ক্রাইম ও অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

    শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে কুমিরটি হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

    এর আগে শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় স্থানীয় কয়েকজন যুবক ফাঁদ পেতে কুমিরটিকে জীবিত অবস্থায় আটক করেন। নদীপাড়ের মানুষ আতঙ্কিত থাকলেও কৌতূহলী জনতা তখন ঘটনাস্থলে ভিড় জমায়।

    বন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, “গত এক মাস ধরে হরিরামপুরের ধুলসুরা, হারুকান্দি ও সদর উপজেলার হাটিপাড়া এলাকার নদীতে কুমিরটি বিচরণ করছিল। স্থানীয়দের সহযোগিতায় সেটি অবশেষে আটক করা সম্ভব হয়েছে। পরে সেটি বন অধিদপ্তরের বিশেষ ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।”

    স্থানীয়রা জানান, প্রায় এক মাস ধরে চরবংখুড়ি, বোয়ালী, আইলকুন্ডি, খামারহাটি ও তন্ত্রখোলা এলাকায় কুমিরটির উপস্থিতি গ্রামবাসীর মধ্যে ভয় এবং আলোচনার জন্ম দেয়। কেউ কেউ নদীতে মাছ ধরা ও গোসল বন্ধ করে দেন।

    বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ দপ্তরের কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাস বলেন, “ধরা পড়া কুমিরটি বর্তমানে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।”

    প্রকৃতি ও বন্যপ্রাণীপ্রেমীরা বলছেন, মানুষের বসবাসের কাছাকাছি এভাবে কুমিরের দেখা পাওয়া পরিবেশগত ভারসাম্যে নষ্টের গুরুত্বপূর্ণ ইঙ্গিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন