বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন? পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • নির্বাচনের আগে ইশতেহার নয়, কর্মসংস্থানের বাস্তবায়নই লক্ষ্য: খসরু

    নির্বাচনের আগে ইশতেহার নয়, কর্মসংস্থানের বাস্তবায়নই লক্ষ্য: খসরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপ।

    শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

    খসরু বলেন, নির্বাচনের আগে ইশতেহার প্রকাশের চেয়ে জনগণের কথা বলা বেশি গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ৮ বছর আগে ভিশন ২০৩০ প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে ২৭ দফা ও ৩১ দফার সংস্কার প্রস্তাবনা তৈরি হয়েছে, যা সরাসরি সাধারণ মানুষের প্রস্তাবনার ভিত্তিতে প্রস্তুত।
      
    খসরু বলেন, গণতন্ত্রের মূল বিষয় আলোচনা অব্যাহত রাখতে হবে। জনগণের কথা সব সময় বলতে হবে। ৮ বছর আগে ভিশন ২০৩০ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। পরবর্তীকালে অনেক পরিবর্তন মাথায় রেখে ২৭ দফা এবং পরবর্তীকালে ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সরাসরি সাধারণ মানুষের প্রস্তাবনা নিয়ে এটি তৈরি করা হয়েছে।
      
    বিএনপির এ নেতা বলেন, দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের মাধ্যমে সনদ সই হয়েছে। এর বাইরে ভিন্ন মতের প্রতি সম্মান থাকতে হবে। ঐকমত্যের বাইরে যেয়ে নতুন ইস্যু সৃষ্টি করলে আপনি ঐকমত্যকে সম্মান করছেন না।
     
    আমীর খসরু বলেন, কিছু রাজনৈতিক দল নিজেরা মালিক হতে চাচ্ছে। জোর করে দাবি আদায় করতে চায় তারা। শেখ হাসিনার শাসনের কারণে অনেকের মধ্যে স্বৈরাচারী মনোভাব চলে এসেছে। কিন্তু ঐকমত্যের মধ্য দিয়ে সনদ সই হয়েছে। বাস্তবায়নও ঐকমত্যের মাধ্যমে হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন, নিজেদের দাবি অন্য দলের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করবেন না।
     
    তিনি বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, বাধাগ্রস্ত করতে চায়, তারা কি এই ধরনের ঘটনা ঘটাতে চান? নানা ঘটনা ঘটিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে কি না, এমন প্রশ্ন আছে।
      
    ‘সবার প্রতিবাদের অধিকার আছে। কিন্তু মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না। কথায় কথায় রাস্তা যান, বৃহত্তর দল যদি রাস্তায় নামে, সংঘর্ষ হবে না? ৩১ দফার সব কিছু সনদে আসেনি। কিন্তু তা নিয়ে বিএনপি রাস্তায় যাচ্ছে না। জনগণের কাছে যাব। জনগণ ম্যান্ডেট দিলে সেসব বাস্তবায়ন করবো। এ সরকার সংবিধান মেনে হয়েছে। সংবিধানে কিন্তু গণভোট নেই। সংসদে যেয়ে এটি পাশ করতে হবে’, যোগ করেন বিএনপির এ নেতা।
     
    নতুন প্রজন্মের কর্মসংস্থান নিয়ে খসরু বলেন, ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি। চাকরি কীভাবে দেব, তার সব প্রস্তুতি শেষ করেছি। নতুন ইকোনমিক মডেলে যেতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন